অরিন্দম বাগচি
আন্তর্জাতিক

হিজাব ইস্যুতে ওআইসি'র কড়া সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক: কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান হিজাব বিতর্ক নিয়ে ওআইসি'র কড়া সমালোচনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং অন্য কোনো দেশের এ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা জানায়।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়টির মুখপাত্র অরিন্দম বাগচি জানান, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় বহিরাগত কিংবা অন্য কোনও দেশের এ বিষয়ে মন্তব্য কাম্য নয়।

তিনি বলেন,আমাদের সাংবিধানিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি রয়েছে। এই বিষয়টি বিচারাধীন। কর্ণাটক হাইকোর্ট বিষয়টি খতিয়ে দেখছে।

আরও যোগ করে বাগচি বলেন,‘ভারতের সংবিধান ও জনগণের বিষয়ে বাইরের কারও মন্তব্য করার অধিকার নেই’, ।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রেণিকক্ষে হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

এরই পরিপ্রেক্ষিতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন জাবাব এসেছে।

এ সময় ওআইসি'র কড়া সমালোচনা করে অরিন্দম বাগচী বলেন, ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই ঘটনার বাস্তবতাকে যথাযথ উপলব্ধি করতে পারবে না। এই ধরনের মন্তব্য ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপপ্রচার। সূত্র: এনডিটিভি।

আরও পড়ুন: কেরানীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ

প্রসঙ্গত, কর্ণাটকে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে গত মাসে। উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ৬ জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য হয়।

সেসময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী ও তাদের ছাত্র সংগঠন।

উদুপির এই আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের মান্দিয়া এবং শিভামোগগা এলাকায়। সেখানকার কলেজ কর্তৃপক্ষ হিজাব নিষিদ্ধ করে।

যদিও আইনে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাসে আসতে কোনও বাধা নেই।

পরে উদুপির একটি প্রাক-বিশ্ববিদ্যালয়ের ৫ ছাত্রী হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

ওয়াশিংটনকে বার্তা দিয়ে বেইজিংয়ে শি-পুতিন বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠি...

হামে থামছে না শিশুমৃত্যু

দেশে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

ঘরের মাঠে টেস্টে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট...

ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপা...

চার জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা