টি কুমার
আন্তর্জাতিক

নিউজরুমে আত্মহত্যা করলেন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে টি কুমার (৫৬) নামে এক ফটো জার্নালিস্ট ৫ বছর ধরে বেতন না পাওয়ায় অফিসের নিউজরুমে আত্মহত্যা করেছেন।

এই সাংবাদিক ভারতীয় বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার (ইউএনআই) ফটো জার্নালিস্ট এবং ইউএনআই’র তামিলনাড়ু ব্যুরো প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

গত রোববার (১৩ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে।

গত বুধবার (১৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সন্ধ্যায় অফিসের নিউজরুমে আত্মহত্যা করেন টি কুমার এবং পরদিন তার মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা।

এদিকে টি কুমারের এই মৃত্যুতে ভারতের সাংবাদিকতা ও সার্বিক ব্যবস্থপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

বার্তাসংস্থা ইউএনআই’র কর্মীরা অভিযোগ করে জানান, নিয়মিত বেতন না পাওয়ার কারণে তীব্র আর্থিক সংকটের মধ্যে ছিলেন টি কুমার। তারা জানান, গত ৬০ মাস ধরে প্রতিষ্ঠানের কর্মকর্তারা বেতন পাচ্ছেন না।

ইউএনআই’র এডিটর-ইন-চিফ অজয় কুমার কাউল সাংবাদিকের আত্মহত্যার এ ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বলেন, ‘পুলিশের উচিত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা’।

দ্য ইন্ডিপেন্ডেন্টকে তিনি বলেন, ‘আত্মহত্যার আগে টি কুমার কোনো সুইসাইড নোট রেখে যাননি। (কোনো সমস্যা থাকলে) আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেওয়ার আগে কারণ হিসেবে সেখানে তিনি আর্থিক চাপ বা বেতন বকেয়ার মতো কিছু উল্লেখ করে যেতেন।’

তার দাবি, সাংবাদিকের আত্মহত্যার ঘটনার পেছনে কারণ হিসেবে বেতন বাকি থাকার কথা বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ছড়ানো হচ্ছ।

কিছু মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে দাবি করে তিনি বলেন, এটি কি আত্মহত্যা নাকি অন্য কিছু? আমরা চাই পুলিশ এটি ভালোভাবে তদন্ত করে খুঁজে বের করুক।’ ঘটনার প্রকৃত কারণ আমরাও জানতে চাই।

গত ১৪ ফেব্রুয়ারি (সোমবার) সকালে টি কুমারের মৃত্যুর বিষয়টি টুইটারে প্রথম প্রকাশ করেছিলেন সিনিয়র সাংবাদিক বিশ্ব বিশ্বনাথ।

সেখানে তিনি লিখেন, ‘ভারতের অন্যতম শীর্ষ ও অগ্রগামী বার্তাসংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় একজন সাধারণ কর্মী হিসেবে খুব অল্প বয়সে যোগ দিয়েছিলেন টি কুমার। কিন্তু নিজের জ্ঞান ও কর্ম দক্ষতার কল্যাণে তিনি ইউএনআইয়ের তামিলনাড়ু ডিভিশনের ব্যুরো প্রধান হয়ে যান।’

তিনি আরও জানান, ইউএনআই গত ৬০ মাস ধরে কর্মীদের বেতন দিচ্ছে না। ইউএনআইয়ের সকল কর্মীরা কিস্তির মাধ্যমে তাদের মাসিক বেতন পাচ্ছেন। কিন্তু সেই কিস্তিও নিয়মিত পরিশোধ করা হয় না।’

আরও পড়ুন: রুশ সেনা প্রত্যাহারের দাবি ‘মিথ্যা’

বিশ্বনাথ আরও জানান, ‘টি কুমার অন্য কোথাও না, চেন্নাইতে অবস্থিত ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার তামিলনাড়ু অফিসের সেন্ট্রাল হলে আত্মহত্যা করেছেন।

তার পুরো জীবনটা যে ইউএনআই ধ্বংস করেছে এটি তিনি অনুভব করেছিলেন এবং এখানে আত্মহত্যা করা সেটিরই ইঙ্গিত।’

আমরা একজন চমৎকার সাংবাদিক ও খুবই ভালো একজন মানুষকে হারালাম বলে মন্তব্যও করেন তিনি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি পৌঁছেছেন ৬৫৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী, ১৮ মৃত্যু

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি হজ ফ্লাইটে...

অস্ট্রেলিয়ায় স্ত্রী-দুই সন্তানকে হত্যা করে পুলিশকে ফোন বাংলাদেশির

অস্ট্রেলিয়ার সিডনি শহরে স্ত্রী ও দুই সন্তানকে হত্য...

আন্তর্জাতিক তায়কোয়ানডো রেফারি প্রশিক্ষণে বাংলাদেশের ৩ কুক্কিয়ন

আন্তর্জাতিক রেফারি প্রশিক্ষণে বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন এই প্রথম তিনজন তায়...

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যকে তুলে ধ...

বিভিন্ন দেশে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে বাংলাদেশে একটি মহিষের...

শিগগিরই দেশে ফিরব: শেখ হাসিনা

বাংলাদেশে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি শাসনামলের দি...

ময়নাতদন্ত শেষে হস্তান্তর, তদন্তে একাধিক সংস্থা

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেক...

ভূমিসেবা নিতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘...

*জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য*

বাংলাদেশে জুয়া এখন স্মার্টফোনের পর্দায় ছড়িয়ে পড়েছে। এর নানা ধরনের নাম থাকলেও...

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা