রাশিয়ান ট্যাংক
আন্তর্জাতিক

রুশ সেনা প্রত্যাহারের দাবি ‘মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক: চলমান রুশ-ইউক্রেন উত্তেজনার মধ্যে ফের বোমা ফাটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইউক্রেন সীমান্তের কাছ থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবিকে মিথ্যা বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দাবি, সীমান্তে ১ লাখ ৭০ হাজার সেনা এখনও মোতায়েন করে রেখেছে দেশটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) একজন মার্কিন সিনিয়র কর্মকর্তা এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল সন্ধ্যায় হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই কর্মকর্তা সতর্ক করে বলেন, গত কয়েক দিনে ইউক্রেন সীমান্তের কাছে ৭ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া।

এছাড়া বুধবারও রাশিয়ার সেনা মোতায়েন অব্যাহত ছিল বলে তিনি দাবি করেন। মার্কিন ওই জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ করেনি বিবিসি।

বাইডেন প্রশাসনের এই সিনিয়র কর্মকর্তা জানান, 'মস্কো ইউক্রেনে হামলার জন্য যেকোনো মুহূর্তে একটি মিথ্যা অজুহাত দাড় করতে পারে।

তিনি বলেন, এই মিথ্যা অজুহাত বিভিন্ন রূপ নিতে পারে। যার মধ্যে রয়েছে ডনবাসে উস্কানি, স্থল, সমুদ্র বা আকাশে ন্যাটোর কার্যকলাপ সম্পর্কে দাবি ও রাশিয়ান ভুখণ্ডে অনুপ্রবেশ।'

তিনি আরও বলেন, আমরা জানিনা কোন মিথ্যা অজুহাত তারা নেবে, কিন্তু আমরা আশা করছি বিশ্ব প্রস্তুত রয়েছে।

এদিকে গত ১৫ ফেব্রুয়ারি রাশিয়া দাবি করেছে, তারা সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে। তথ্যসূত্র: বিবিসি।

যদিও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের সীমান্তঘেঁষা দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে মহড়া শেষে সেনা প্রত্যাহার করেছে।

এদিকে রুশ মিত্র বেলারুশও জানিয়েছে, মহড়া শেষ হওয়ার পর দেশটিতে একদিন বাড়তিও থাকবে না রাশিয়ার সেনারা।

রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, ট্যাংক, ইনফ্র্যান্টি রেজিমেন্টের ভারি অস্ত্র ও আর্টিলারি ডিভিশনের কামানসহ ভারি অস্ত্র ক্রাইমিয়া থেকে সরিয়ে নিতে দেখা গেছে।

আরও পড়ুন: বিশ্বে তেলের দাম বৃদ্ধিতে রেকর্ড

প্রসঙ্গত, যদিও এই ক্রিমিয়া অঞ্চলই ইউক্রেন থেকে যুদ্ধ করে দখল করে নেয় মস্কো। পরে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা