সংগৃহীত
জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। কিন্তু, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: গোপালগঞ্জ-মাদারীপুরে জনসভায় প্রধানমন্ত্রী

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন দেশটির মুখপাত্র।

তিনি আরও জানান, ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত। বাংলাদেশ প্রগতিশীল, শান্তিপূর্ণ ও স্থিতিশীল থাকুক, এটাই ভারতের চাওয়া।

আরও পড়ুন: ১ জানুয়ারির ধর্মঘট স্থগিত

নয়া দিল্লিতে সম্প্রতি ছুটি কাটিয়ে আসা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সফরের বিষয়ে ভারতের মুখপাত্র জানান, তার সফরের খবর আমি গণমাধ্যমে পড়েছি। হতে পারে এটা তার ব্যক্তিগত সফর।

দিল্লি সফরে পিটার হাস কোনো ভারতীয় কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন কি না— সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অরিন্দম বলেছেন, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা