সংগৃহিত
জাতীয়

১৬ জাপানি পাচ্ছেন পর্যবেক্ষক কার্ড 

নিজস্ব প্রতিবেদক: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন জাপানিকে নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়া হবে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে এক চিঠিতে তাদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ২০২৩ সালে ১৪৩২ শ্রমিক নিহত

চিঠিতে জানানো হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় অবস্থিত জাপানিজ দূতাবাস থেকে আবেদন করা ১৬ জন নির্বাচন পর্যবেক্ষকের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ও সদর দপ্তর প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে তাদেরকে নিরাপত্তা ছাড়পত্র ও ভিসা ইস্যুকরণের ব্যাপারে অনাপত্তি জ্ঞাপন করেছে।

এই অবস্থায়, নির্বাচন কমিশনকে পরবর্তী কার্যক্রমের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ১ জানুয়ারির ধর্মঘট স্থগিত

পররাষ্ট্র মন্ত্রণালয় যেই ১৬ জনকে কার্ড ইস্যু করতে বলেছে - মাস্তো ওটানাবে, কাজিইসি পল কুরদা, আনরি উনু কিমানুরি, কিমিনারি ইমা, টাটসনুয়া মাছিদা, সিমুরাও কাটসুমি, টমো মিনামি, কোবায়াসি ইয়াকু, কানা কোয়াসি, থাই কুডু, হারুতা হিরোকি, কাউ হিরোসি, আটাউসি কাটাও, ওয়াটারু কাসমিয়া, টাকুয়া কাটাও, খই ইয়ামাটু।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা