সংগৃহীত ছবি
জাতীয়

২০২৩ সালে ১৪৩২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : দেশে কর্মক্ষেত্রে ২০২৩ সালে বিভিন্ন সেক্টরের ১ হাজার ৪৩২ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫০২ শ্রমিক।

আরও পড়ুন : বরিশালে প্রধানমন্ত্রীর জনসভা শুরু

বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট (ওশি) ফাউন্ডেশনের এক সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুক্রবার (২৯ ডিসেম্বর)) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ১৫টি সংবাদপত্র এবং ওশির উদ্যোগে মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন ড. এসএম মোর্শেদ জানান, ২০২৩ সালে কর্মক্ষেত্রে প্রাতিষ্ঠানিক খাতে নিহত শ্রমিকের সংখ্যা ৩২৯ জন ও আহত শ্রমিকের সংখ্যা ২৭৭। এ ছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতে নিহত শ্রমিকের সংখ্যা এক হাজার ১০৩ জন ও আহত শ্রমিকের সংখ্যা ২২৫ জন।

আরও পড়ুন : পাঙ্গাশসহ সব মাছের দাম চড়া

সেক্টরভিত্তিক তথ্য তুলে ধরে জানানো হয়েছে, ২০২৩ সালে পরিবহণ খাতে সর্বোচ্চ ৬৩৭ শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১২৭ জন। এ সময় ২২০ দিনমজুর নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৬ জন। নির্মাণ খাতে নিহত ১৪৯ এবং আহত ৭২, কৃষি শ্রমিক মৃত্যুর সংখ্যা ১৪৬ ও আহত হয়েছে ১০ জন (যাদের মধ্যে বজ্রপাতে মারা গেছেন ৭১ জন), পোশাকশিল্পে নিহত ৬৪ ও আহত ৮৯ জন, ম্যানুফ্যাকচারিং খাতে নিহত ৯৪ ও আহত ১৫ জন।

এ ছাড়া মৎস্য খাতে নিহত ৫৩ ও আহত ২২ জন, সেবা খাতে নিহত ২৬ ও আহত ২২ জন, সিরামিক খাতে নিহত ১৭ ও আহত ৯ জন, চামড়াশিল্পে নিহত চার ও আহত ১৭ জন, ইটভাটা বা ব্রিকফিল্ডে নিহত ১১ ও আহত ছয়জন, জাহাজভাঙ্গা বা শিপব্রেকিংয়ে নিহত সাত ও আহত ২৯ জন, চা শ্রমিক নিহত এক ও আহত ৬ জন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিহত তিন ও আহত ২ জন।

আরও পড়ুন : রোববার থেকে শীত বাড়বে

প্রতিবেদনে বলা হয়, পরিবহণ খাতে সর্বোচ্চসংখ্যক শ্রমিক নিহত হয়েছেন। ২০২৩ সালে এ খাতে নিহত ৬৩৭ ও আহত ১২৭ জন। অথচ ২০২২ সালে নিহত ১০৫ ও আহত ২৯ জন ছিল।

প্রতিবেদনে কর্মস্থলে হতাহতের উল্লেখযোগ্য কারণ হিসেবে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পর্শ হওয়া, অগ্নিকাণ্ড, ভবন বা স্থাপনা থকে পড়ে যাওয়া, বজ্রপাত, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, সহিংসতা, গৃহশ্রমিকদের ক্ষেত্রে শারীরিক নির্যাতন, দেয়াল-ভবন-ছাদ ও ভূমিধসে মৃত্যুদের নামও পরিসংখ্যানে উঠে এসেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা