সংগৃহীত ছবি
জাতীয়

রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শনিবার (৬ জানুয়ারি) এবং (৭ জানুয়ারি) ঢাকার রাস্তা অনেকটাই ছিল ফাঁকা। ভোটের পরদিন সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।

আরও পড়ুন: স্বতন্ত্রপ্রার্থী হিসেবে যারা নির্বাচিত

বাস, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, মালবাহী গাড়ি চলতে দেখা গেছে সকাল থেকে। কিন্তু মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় তেমন একটা দেখা যায়নি।

প্রসঙ্গত, দুইদিন সপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটি থাকায় সাধারণ মানুষের অফিসে যাওয়ার তাড়া ছিল না। তবে আজ থেকে আবারও সব সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খোলা থাকায় বেড়েছে অফিসগামী মানুষের চাপ।

আরও পড়ুন: বিকেলে প্রধানমন্ত্রীর সৌজন্য বিনিময়

আহমেদুল নামে ইলেকট্রনিকস পণ্যের এক ব্যবসায়ী বলেন, গত কয়েকদিন ভোটকে কেন্দ্র করে মানুষের মাঝে আতঙ্ক বেশি ছিল। ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে। সমস্যা হচ্ছে দূর্বৃত্ত হামলা। কে হামলা করছে, কখন হামলা করছে কিংবা নিরাপদ দূরত্বে যাওয়া কোনো কিছুরই সুযোগ মিলছে না মানুষের। এটাই ভয়।

রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা