সংগৃহীত
জাতীয়

গোপালগঞ্জ-মাদারীপুরে জনসভায় প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: আ’লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিজ এলাকা গোপালগঞ্জে জনসভায় যোগ দিবেন। এরপর ঢাকায় ফেরার পথে মাদারীপুরের কালকিনিতে ভোটের প্রচারণায় যোগ দেবেন।

আরও পড়ুন: বিএনপির রাজনীতি করার অধিকার নেই

শনিবার (৩০ ডিসেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে জনসভা করবেন তিনি। এরপর দুপুরে কোটালীপাড়ায় হবে সভা। জাতীয় নির্বাচনের প্রচারণায় জেলায় জেলায় সভা করছেন প্রধানমন্ত্রী।

এসব এলাকায় শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী কী কী প্রতিশ্রুতি দেবেন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

আরও পড়ুন: অপরাধ বুঝেই ব্যবস্থা

এ সময় প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা বলছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন জানান, অতীতে যত ভোট পেয়েছে শতকরা, হয়ত এদিক ওদিক হয়ে গেছে। সবাই এবার বেরিয়ে আসবে ভোট দিতে। আমি এটাই মনে করি।

গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসমাবেশ যেন সঠিকভাবে, সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার পরিপ্রেক্ষিতে সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা