ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ভারি বৃষ্টি, নিহত ১৬ 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রবল বৃষ্টির কারণে রাজধানী ইসলামাবাদ ও গুরুত্বপূর্ণ শহর লাহোরে বিভিন্ন ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বাড়লো গ্যাস সঞ্চালন-বিতরণ চার্জ

গত বুধবার (১৯ জুলাই) ভোরে ইসলামাবাদের গোলরা মোড়ে একটি সামরিক কম্পাউন্ডের সীমানা দেয়াল ধসে ১১ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৫ শ্রমিক আহত হয়েছেন।

পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারাদের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, বৃষ্টিতে দেয়ালটি দুর্বল হয়ে পড়েছিল। নিহত শ্রমিকরা একটি আন্ডারপাস নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন: জাতিসংঘের প্রতিনিধিকে তলব

ঘটনার সময় তারা কাছেই তাদের তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। এ সময় সামরিক কম্পাউন্ডের ১১ ফুট উঁচু দেয়াল তাদের ওপর ধসে পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শ্রমিকদের বের করে আনতে উদ্ধারকারীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে। এ ঘটনায় আহতদের সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে ১১ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাব বদ্ধপরিকর

ইসলামাবাদে টানা ভারী বৃষ্টি চলতে থাকায় সরকারি বিভাগগুলোকে সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ আগামী কয়েক দিনে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

এদিকে বুধবার লাহোরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন মারা যান। তাদের মধ্যে ১০ ও ১২ বছর বয়সি ২ শিশুও রয়েছে।

প্রসঙ্গত, গত বছর বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার এ দেশটিতে নজিরবিহীন বন্যা দেখা দেয়। এতে পাকিস্তানে অন্তত ১৭০০ মানুষের প্রাণহানি এবং বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা