ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পাথরের স্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন আরো অনেক মানুষ।

আরও পড়ুন :ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

বুধবার (১৯ জুলাই) গভীর রাতে রায়গড় জেলার খালাপুরে ভূমিধসের এই ঘটনা ঘটে।

উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও শতাধিক পাথরের স্তূপে আটকে রয়েছেন বলে অনুমান। উদ্ধারকাজ করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এক দমকলকর্মী। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গভীর রাতে ওই এলাকায় হঠাৎ ধস নামে। ঘুমন্ত অবস্থায় পাথরের তলায় চাপা পড়ে যায় অন্তত ১৭টি বাড়ি। ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে সেখানে যোগ দেয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কন্ট্রোল রুম খোলে রায়গাড পুলিশ।

আরও পড়ুন :জনতার সামনে দুই নারীকে যৌন নির্যাতন!

খবর পেয়েই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। ধসের খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। ঘটনাস্থলে দাঁড়িয়েই মৃতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

রায়গড় পুলিশ জানিয়েছে প্রায় ১০০ জন উদ্ধারকারী জোরকদমে কাজ চালাচ্ছেন। এখনও বহু মানুষ পাথরের স্তূপের মধ্যে আটকে রয়েছেন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অনেককে।

আরও পড়ুন :নিউজিল্যান্ডে বন্দুক হামলা, হতাহত ৯

এদিকে মুখ্যমন্ত্রী শিণ্ডের সঙ্গে ফোনে এই ঘটনা নিয়ে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নির্দেশে ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি এনডিআরএফ বাহিনী।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

নাহিদ রানায় আগ্রহ দেখালো না কেউই

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা