কঙ্গোয় ভয়াবহ বন্যায় নিহত ১৬৯। (ছবি : সংগৃহিত)
আন্তর্জাতিক

কঙ্গোয় ভয়াবহ বন্যা, নিহত ১৬৯

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকান দেশ কঙ্গোর রাজধানী কিনশাসায় বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৬৯ জনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন : মদপানে ৬৫ জনের মৃত্যু

শুক্রবার (১৬ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) ও কর্মকর্তারা।

শনিবার (১৭ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতভর প্রচণ্ড বৃষ্টিপাতের পর কিনশাসার কেন্দ্রস্থলের প্রধান সড়কগুলো বেশ কয়েক ঘণ্টা ধরে পানিতে নিমজ্জিত থাকে এবং মতাদি বন্দর অভিমুখী প্রধান সরবরাহ রুট বন্ধ হয়ে যায়। জানা যায়, নগরীটিতে প্রায় দেড় কোটি মানুষ বসবাস করে।

আরও পড়ুন : বন্দুক হামলায় ২ শান্তিরক্ষী নিহত

কঙ্গো কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) জানায়, ‘১৬ ডিসেম্বর এ প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

নগরীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বন্যায় কমপক্ষে ২৮০টি ঘরবাড়ি ধসে পড়েছে।

আরও পড়ুন : হঠাৎ বিস্ফোরিত বিখ্যাত অ্যাকুরিয়াম

ওসিএইচএ আরও জানায়, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় রাজধানীর পশ্চিমের মণ্ট-নগাফুলা ও নগালিমা জেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে প্রায় ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ওসিএইচএ এবং সরকারের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের একটি যৌথ দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে।

আরও পড়ুন : ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

সরকার নিশ্চিত করেছে যে, যারা নিহত হয়েছেন তাদের একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ দাফনের আয়োজন করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওসিএইচএ।

কঙ্গো নদীর তীরে অবস্থিত কিনশাসায় সাম্প্রতিক বছরগুলোতে বিপুল পরিমাণ মানুষের সমাগম লক্ষ্য করা যায়। রাজধানীতে প্রায় ১৫ মিলিয়ন মানুষ এখন বাস করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

কোহলির অবিশ্বাস্য ইনিংসে যত রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়...

হাসনাতের ‘গণভিক্ষা’ কর্মসূচির ডাক

বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অনাহারে রয়েছেন—এমন দাবি তুলে তাদের...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অ...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা