সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কঙ্গোর বৃহত্তম শহর নিয়ন্ত্রণে এম২৩ বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলের বৃহত্তম শহর গোমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রুয়ান্ডা-সমর্থিত দেশটির জাতিগত তুতসি নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী এম২৩।

আরও পড়ৃুন: ট্রাম্পের প্রস্তাবে রাজি কলম্বিয়া

সোমবার (২৭ জানুয়ারি) বিদ্রোহীরা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় সেখানে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে।

সংঘাত থেকে প্রাণে বাঁচতে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়েছেন এবং বিভিন্ন কারাগারে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কঙ্গোতে অভিযান বন্ধ করতে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর প্রতি আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে গোমার নিয়ন্ত্রণ নিয়েছে গোষ্ঠীটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কঙ্গোর সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, সরকার হত্যাযজ্ঞ ও মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করে চলেছে। বাসিন্দাদের বাড়িঘরে অবস্থান এবং ভাঙচুর ও লুটপাট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু

কঙ্গোর সেনাবাহিনীকে আত্মসমর্পণের ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিল দেশটির বিদ্রোহীগোষ্ঠী এম২৩। সেই সময়সীমার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে গোমা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে এম২৩। এই গোষ্ঠীটির যোদ্ধারা গোমার বাসিন্দাদের শান্ত থাকার এবং কঙ্গোর সৈন্যদের সেখানকার কেন্দ্রীয় স্টেডিয়ামে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিদ্রোহীরা গোমার কেন্দ্রে প্রবেশ করেছে। প্রত্যক্ষদর্শীদের একজন ছোট একটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, ভারী অস্ত্রধারী ব্যক্তিরা রাস্তায় হাঁটছেন। সূত্র: বিবিসি, রয়টার্স।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা