প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ভূমিধসে নিহত বেড়ে ১৬

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় একটি ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

এতে ৫০ জনেরও বেশি মানুষ উদ্ধার হলেও এখনও ২০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এদিকে জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা।শুক্রবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে সেলাঙ্গর রাজ্যে ক্যাম্পিং সুবিধাসহ একটি জৈব খামারের কাছে রাস্তার পাশে ভূমিধসের এই ঘটনা ঘটে বলে রাজ্যটির দমকল ও উদ্ধার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মোট ৯২ জন গভীর রাতের এই ভূমিধসের কবলে পড়েন এবং তাদের মধ্যে ৫৯ জনকে নিরাপদে পাওয়া গেছে বলে জানানো হয়। এই ঘটনায় ১৬ জন নিহত হওয়া ছাড়াও ৮ জনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলাঙ্গর রাজ্য দমকল ও উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেছেন, আনুমানিক ৩০ মিটার (১০০ ফুট) উচ্চতা থেকে ভূমিধসের এই ঘটনা ঘটে এবং এর ব্যাপ্তি ছিল প্রায় এক একর এলাকাজুড়ে।

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

কুয়ালালামপুরের বাটাং কালি শহরের প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে গেনটিং হাইল্যান্ডসের জনপ্রিয় পাহাড়ি এলাকার বাইরে বিপর্যয়কর এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির সরকার ও জনগণ। এ এলাকাটি মূলত রিসোর্ট ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকরা হয়রানি হবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানির শিকার হবেন না বলে দাবি...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা