প্রতীকী ছবি
আন্তর্জাতিক

মদ পানে ৩১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিষাক্ত মদ পানে ভারতের বিহার রাজ্যে অন্তত ৩১ জন মারা গেছেন। এ ঘটনায় আরও কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। কর্তৃপক্ষ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: আ’লীগ ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়

মদ পানে এই মৃত্যুর ঘটনা রাজ্যটির পূর্বাঞ্চলীয় দুটি দরিদ্র গ্রামে ঘটেছে। দরিদ্র পরিবারগুলোর পুরুষরা মদের পেছনে তাদের উপার্জিত অর্থ খরচ করছে অভিযোগ তুলে নারী গোষ্ঠীগুলোর আন্দোলনের পর ২০১৬ সালে রাজ্যটিতে মদ বিক্রি ও পান নিষিদ্ধ করা হয়েছিল। ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এই সুযোগে কালোবাজারে স্বস্তা মদ বিক্রি চলছে দেদারছে। এ কারণে প্রায়ই মদ পানে মৃত্যুর খবর আসে বিভিন্ন রাজ্য থেকে।

মঙ্গলবার বিহারের রাজধানী পাটনার প্রায় ৬০ কিলোমিটার উত্তরে সারান জেলায় মদ্যপায়ী কয়েক জন বমি শুরু করে। পরে তাদের অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেওয়ার পথেই কয়েক জনের মৃত্যু হয়। বুধবার ও বৃহস্পতিবার কয়েক জন চিকিৎসারত অবস্থায় মারা যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন: রাষ্ট্রদূতকে বিতর্কিত করা ঠিক হয়নি

পুলিশ কর্মকর্তা সন্তোষ কুমার জানিয়েছেন, চিকিৎসাধীন বেশ কয়েক জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।

এ ছাড়া স্থানীয় বিজেপি বিধায়ক জনক সিং এই মৃত্যুর জন্য নিতীশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকারকে অভিযুক্ত করেছেন। মৃতদের মধ্যে তিনজন তাঁর গ্রামের বাসিন্দা বলেও দাবি করেন এই বিজেপি নেতা।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা