সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইস্তাম্বুলে মদপানে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তান্বুলে বিষাক্ত মদ পান করে ১১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সোনার খনি থেকে ৬০ লাশ উদ্ধার

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, ২৬ বিদেশি নাগরিকসহ মোট ৩৮ জন বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়লে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১১ জনের। এর আগে গত বছর একইভাবে ১১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যায় ৪৮ জন।

আরও পড়ুন : যুক্তরাজ্যে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার এমা রেনল্ডস

মিথানলমিশ্রিত অ্যালকোহলকে এর কারণ বলে মনে করা হয়। মিথানল এমন একটি বিষাক্ত পদার্থ যা মদের কার্যকারিতা বাড়াতে ব্যবহার করা হয়। কিন্তু বিষাক্ত এই পদার্থটি শরীরে প্রবেশের পর অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।

তুরস্কে ভেজাল অ্যালকোহল থেকে বিষক্রিয়া বেশ সাধারণ একটি ঘটনা। মদ্যপ পানীয়ের ওপর কর বাড়ানোর ফলে এ ধরনের অ্যালকোহল গ্রহণের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। বিষাক্ত মদের উৎস খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা