সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ভারতে মদ্যপানে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে বিষাক্ত মদ্যপানে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : গাজায় ইসরাইলি হামলায় নিহত ৬৫

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন বিষাক্ত মদ্যপানের ঘটনায় বিহারের সারান এবং সিওয়ান জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও আট জনেরও বেশি অসুস্থ ব্যক্তিকে ছাপরা, সিওয়ান এবং পাটনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : নাইজেরিয়ায় বিস্ফোরণে নিহত ৯০

তথ্য মতে, সারান জেলায় তিনজন মারা গেছেন। আর সিওয়ান জেলায় আরও ৯ জন বিষাক্ত মদ্যপানে তাদের প্রাণ হারিয়েছেন।

কর্মকর্তারা জানান, হতাহতরা স্থানীয়ভাবে তৈরি মদ খেয়েছিল, যাতে ক্ষতিকারক রাসায়নিক ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (পিএমসিএইচ) ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং পরে রাতে তিনি মারা যান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। তবে প্রায়শই সেখানে ঘরোয়া উপায়ে তৈরি বিষাক্ত মদ পানের কারণে মৃত্যুর ঘটনা ঘটে থাকে।

বিহার সরকার জানিয়েছে, ২০১৬ সালের এপ্রিলে রাজ্যে মদ নিষিদ্ধ করার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সব থেকে মারাত্মক পরিস্থিতি হয়েছিল ২০২২ সালে। সারান জেলায় বিষাক্ত মদ্যপান করে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছিল সেই বছর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা