সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে মদপানে ৩৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপান করে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মদ্যপানজিত অসুস্থতার কারণে এখনও হাসপাতালে ভর্তি আছেন আরও ৮০ জন।

আরও পড়ুন : সৌদিতে তাপদাহে ৯২২ হজযাত্রীর মৃত্যু

অসুস্থদের মধ্যে অনেকেই অত্যাধিক ডায়রিয়া, ক্লান্তি, ঘন ঘন বমি ও বমি বসি ভাব, পাকস্থলীতে ব্যাথা চোখে জ্বালাপোড়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা জানান, সামনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিষাক্ত মদ বিক্রির অভিযোগে ইতোমধ্যে ২ জনকে গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। সেই সঙ্গে কাল্লাকুরুচি পুলিশের যে শাখা রাজ্যের মদের বাণিজ্য নজরদারিতে রাখার দায়িত্বে ছিল— সেই শাখার একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ও ১০ পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : নয়াদিল্লিতে তাপপ্রবাহে মৃত বেড়ে ২০

মদবিক্রির লাইসেন্স বা বৈধতাপত্র নেই— এমন বিক্রেতারা প্রায় সময়েই তাদের পণ্যের তেজ বাড়ানোর মিথানল নামের একটি রাসায়নিক মেশান। এটি খুবই উচ্চমাত্রার বিষাক্ত অ্যালকোহল। বিশুদ্ধ মিথানল সামান্যমাত্রায় গ্রহণ করলেও তা অন্ধত্ব, যকৃৎ অকার্যকর এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

লাইসেন্সবিহীন মদ বিক্রেতারা অনেক কম দামে তাদের পণ্য বিক্রি করেন। ভারতের বিভিন্ন রাজ্যে প্রতি বছর বিষাক্ত মদপানে বহু মানুষের মৃত্যু হয়। এই মৃতদের অধিকাংশই হতদরিদ্র।

আরও পড়ুন : চাদে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রত্যেক মৃতের পরিবারকে ১০ লাখ রুপি এবং প্রত্যেক অসুস্থের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমা্যধম এক্স এক বার্তায় এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যার অবৈধ মদ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের পুরো চক্রকে শিগগিরই গ্রেফতার করা হবে। ইতোমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য দায়ী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা