সংগৃহীত
আন্তর্জাতিক

চাদে বিস্ফোরণে ৯ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : চাদের একটি সামরিক অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : নাইজেরিয়ায় কলেরায় ৩০ জনের মৃত্যু

দেশটির পররাষ্ট্রমন্ত্রী কৌলামাল্লাহ আবদেরামান জানিয়েছেন, মঙ্গলবার রাতে রাজধানী এন’জামেনার একটি সামরিক গোলাবারুদের ডিপোতে আগুন লাগে। পরে ওই ডিপোতে সিরিজ বিস্ফোরণ ঘটেছে।

ডিপোর কাছাকাছি একটি এলাকার একজন বাসিন্দা জানান, তিনি রাস্তায় আহত তিন ব্যক্তিকে দেখেছেন; যাদের মধ্যে দু’জনকে মোটরবাইকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : তাপপ্রবাহে নয়াদিল্লিতে ৫ জনের মৃত্যু

স্থানীয় গণমাধ্যমের পোস্ট করা ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের কারণে কামানের গোলা উড়ে গিয়ে আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে পড়েছে। অন্য একজন বাসিন্দা বলেছেন, কামানের গোলার আঘাতে তার প্রতিবেশী এক দোকানদার মারা গেছেন।

অপর এক প্রত্যক্ষদর্শী চাদের ওই সামরিক অস্ত্রাগারে প্রায় এক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, বিস্ফোরণের কারণে শহরের চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিমানবন্দরে কোনও প্রভাব পড়েনি বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা