সংগৃহীত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কলেরায় ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় কলেরায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা কলেরা প্রাদুর্ভাবের বিষয়ে সতর্কতা জারি করেছেন।

আরও পড়ুন : তাপপ্রবাহে নয়াদিল্লিতে ৫ জনের মৃত্যু

বুধবার (১৯ জুন) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নাইজেরিয়ায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কলেরায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন। মৃতদের অনেকেই দেশটির বাণিজ্যিক রাজধানী লাগোসের বাসিন্দা।

কলেরা হলো অন্ত্রের তীব্র সংক্রমণ; যা দূষিত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। কলেরায় আক্রান্তদের সাধারণত গুরুতর ডায়রিয়া, বমি, পেশীর খিঁচুনি এবং কখনও কখনও মৃত্যু পর্যন্ত ঘটে।

আরও পড়ুন : আসামে ভয়াবহ বন্যা

চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লাগোস রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত সেখানে কলেরায় ১৫ জনের মৃত্যুর ও সন্দেহভাজন ৩৫০ জনের আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন।

লাগোসের পানি সরবরাহবিষয়ক সংস্থা লাগোস ওয়াটার কর্পোরেশন বাসিন্দাদের অনির্ভরযোগ্য কিংবা অপরিশোধিত উৎসের পানি পানের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে। লাগোস রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, কলেরা প্রাদুর্ভাবের প্রাথমিক কারণ দূষিত পানি পান এবং অপর্যাপ্ত স্যানিটেশনের সাথে সংশ্লিষ্ট বলে এক বিবৃতিতে জানিয়েছে লাগোস ওয়াটার কর্পোরেশন।

আরও পড়ুন : ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

গত সপ্তাহে নাইজেরিয়ার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দেশজুড়ে বর্ষাকালে এই রোগের ক্রমবর্ধমান প্রবণতা সম্পর্কে সতর্ক করে দেয়। সংস্থাটি জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কলেরায় ৩০ জনের প্রাণহানি ঘটেছে।

প্রসঙ্গত, গত বছর আফ্রিকার সর্বাধিক জনবহুল এই দেশটিতে কলেরার প্রাদুর্ভাবে অন্তত ১২৮ জন মারা যান এবং আক্রান্ত হন ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ। যদিও তার আগের বছর অর্থাৎ ২০২২ সালে দেশটিতে কলেরায় প্রাণ যায় মাত্র দু’জনের।

বিশ্বের কলেরা প্রাদুর্ভাবের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ দেশ নাইজেরিয়া। দেশটিতে ২০২১ সালে কলেরা মহামারি আকার ধারণ করে। ওই বছর নাইজেরিয়ায় কলেরায় প্রাণ হারান ২ হাজার ৩০০ জনের বেশি মানুষ। সেই সময় কলেরায় মৃতদের বেশিরভাগই ছিল শিশু; যাদের বয়স ১৪ বছরের নিচে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা