ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

চট্টগ্রামে দ্বিতীয় ডোজ প্রদান শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বন্দরটিলা ও দক্ষিণ হালিশহরে আগামীকাল থেকে কলেরা টিকা দান কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: সেপ্টেম্বরে সড়কে ঝড়ল ৪৯৬ প্রাণ

এ কার্যক্রম রোববার (৮ অক্টোবর) শুরু হয়ে চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এলাকাবাসী ইতিপূর্বে যেসকল কেন্দ্র থেকে প্রথম ডোজ নিয়েছেন, সেসকল কেন্দ্র থেকেই এ টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

শনিবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর,বি) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আরও পড়ুন: শীঘ্রই ঢাকা-গুয়াহাটি বিমান চালু হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর থানার অধীনে ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দরটিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের মধ্যে সেপ্টেম্বর মাসে যারা কলেরা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদেরকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে।

এলাকাবাসী যেসকল কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন, সেসকল কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। আগামী ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ টিকা প্রদান চলবে।

আরও পড়ুন: ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল

সেপ্টেম্বর মাসে মোট ১ লাখা ৩৫ হাজার ৩২৩ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন। শুধুমাত্র প্রথম ডোজ পাওয়া ব্যক্তিরাই দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য যোগ্য। এ সকল ব্যক্তিদের মধ্যে রয়েছে ৫ বছরের কম বয়সী ১৫ হাজার ৫৭ জন ছেলে শিশু ও ১৪ হাজার ৫৮২ জন মেয়ে শিশু।

এছাড়া ৫ বছরের বেশি ৫২ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৫২ হাজার ৮০৭ জন মহিলা প্রথম ডোজের টিকা পেয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি ২ ডোজের ইউভিকল প্লাস নামের মুখে খাওয়ার কলেরার টিকা ১ বছর থেকে তদূর্ধ্ব বয়সীদেরকে প্রদান করা হবে।

আরও পড়ুন: ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

সূত্র থেকে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি কর্পোরোশেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআর,বির বাস্তবায়নে এ টিকা প্রদান কার্যক্রমটি চলছে।

গত ১৭ সেপ্টেম্বর চট্টগ্রামের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন: আ’লীগের জনসভা স্থগিত

এ কর্মসূচি প্রসঙ্গে আইসিডিডিআর,বির ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর ড. ফিরদৌসী কাদরী জানান, আমরা আনন্দিত যে চট্টগ্রামের বন্দরটিলা ও দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে কলেরা টিকার প্রথম ডোজ নিয়েছেন।

তিনি আরও বলেন, টিকা গ্রহণের ছাড়াও কলেরাসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে নিরাপদ পানি ও ভাল স্বাস্থ্যবিধি অনুশীলন করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: ৯ দিনে ভারতে গেল ৬০০ মেট্রিক টন ইলিশ

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, কলেরা টিকার প্রথম ডোজ নেয়ার ক্ষেত্রে সবার আগ্রহ দেখে আমরা আনন্দিত। যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিয়ে কোর্স সম্পূর্ণ করার অনুরোধ করছি।

আশা করি, আগামী ২ বছর ও তার বেশি সময় ধরে টিকাগ্রহীতারা কলেরা জীবাণু দিয়ে যে ডায়রিয়া হওয়া থেকে সুরক্ষা পাবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা