সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

আসামে ভয়াবহ বন্যা

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বর্ষণের কারণে আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ১৪টি জেলার এক লাখের বেশি মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: ইরানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

জানা যায়, ব্রহ্মপুত্র নদীর পানি এরইমধ্যে ফুলে-ফেঁপে উঠেছে। টানা বৃষ্টির কারণে পানি আরও বাড়ছে। ব্রক্ষ্মপুত্রের শাখানদীগুলোর পানিও বিপৎসীমার ওপর দিয়ে বইছে। যার প্রভাব পড়েছে আশপাশের রাজ্যগুলোতেও।

অপরদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানান, ২০ জুন পর্যন্ত আসাম এবং মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আসামের রাজধানী গুয়াহাটিও পানির নিচে তলায় গেছে। গুয়াহাটির বিভিন্ন এলাকায় পানি জমার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩০৯টি গ্রাম বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: চীনে বন্যা-ভূমিধসে নিহত ৫

জানা গেছে, সবচেয়ে খারাপ অবস্থা করিমগঞ্জের। বন্যার ফলে প্রায় এক হাজার ৫ একরের বেশি জমির ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম সরকারের পক্ষ থেকে ১১টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে ৩ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা