ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে ঝড়ের আঘাতে নিখোঁজ ১১ 

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে ১১ জন নিখোঁজ হয়েছেন। এছাড়া হাজার হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট

সোমবার (২২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে সম্প্রতি প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এতে নদীর পানি বৃদ্ধিসহ ভয়াবহ বন্যার আশংকা দেখা দিয়েছে। গুয়াংডংয়ে অব্যাহত বর্ষণের কারণে ১১ জন নিখোঁজ রয়েছে। এছাড়া ৫৩ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা বলছে, ফুজিয়ান, গুইঝু ও গুয়াংজিসহ আশেপাশের বিভিন্ন প্রদেশও অব্যাহত বর্ষণে ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন: ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

উল্লেখ্য, গুয়াংডং চীনের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রায় ১২ কোটি ৭০ লাখ লোকের বাস।

সম্প্রতি চীনে বৈরি আবহাওয়ার বিষয়টি খুব অস্বাভাবিক না হলেও দেশটিতে বন্যা, খরা ও রেকর্ড তাপমাত্রা চরমরূপ নিয়েছে। কার্বনগ্যাস নিস্বঃরণ বাড়তে থাকায় জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত হচ্ছে। বিশ্বে চীন সবচেয়ে বেশি কার্বন নিস্বঃরণকারী দেশ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা