প্রতীকী ছবি
আন্তর্জাতিক

মধ্য আফ্রিকায় যাত্রীবাহী ফেরিডুবি, নিহত ৫৮

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার পথে ফেরিডুবে ৫৮ জন নিহত হয়েছেন। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা ফেরিটিতে মোট ৩০০ আরোহী ছিলেন।

আরও পড়ুন : ফের হামলা চালালে মূল্য দিতে হবে

শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কর্মকর্তারা জানিয়েছেন নৌযানটিতে থাকা ৩০০ জনের বেশিরভাগই গত শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার সময় ফেরিডুবিতে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন।

রাজধানী বাঙ্গুইয়ের কাছে এমপোকো নদীতে ফেরিডুবি ও প্রাণহানির এ ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনাটির ফুটেজে দেখা গেছে, ফেরিডুবির পর লোকেরা নদীর তীরে পৌঁছানোর চেষ্টা করছেন বা পানিতে ঝাঁপ দিচ্ছেন।

একজন প্রত্যক্ষদর্শী ফরাসি ভাষার সম্প্রচারকারী আরএফআইকে বলেন, ‘এইমাত্র যা ঘটেছে তা ছিল ভয়ঙ্কর। এমন একটি পরিবারকে আমি চিনি যারা এই ট্র্যাজেডিতে ৭ জন আত্মীয়কে হারিয়েছে।’

আরও পড়ুন : প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ

শনিবার স্থানীয় স্টেশন রেডিও গুইরার সাথে কথা বলার সময় নাগরিক সুরক্ষা প্রধান থমাস ডিজিমাসে জানান, উদ্ধারকারীরা পানি থেকে মোট ‘৫৮ জনের মৃতদেহ’ উদ্ধার করেছে। তিনি আরও জানায়, ‘আমরা পানির নিচে থাকা মোট লোকের সংখ্যা জানি না।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা