সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফের হামলা চালালে মূল্য দিতে হবে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি ফের ইরানে হামলা চালায় বা তেহরানের স্বার্থবিরোধী কাজ করে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ পর্যায়ের জবাব দেবো।

আরও পড়ুন : প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ

শুক্রবার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি প্রতিশোধ নেয় ও ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তাহলে তেহরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে কঠোর। ইসরায়েল ফের দুঃসাহস করলে, সর্বোচ্চ স্তরের প্রতিক্রিয়া দেখাতে আমাদের দেরি হবে না।

আরও পড়ুন : বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে

তিনি বলেন, শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ড্রোন হামলা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ড্রোনগুলো ইসরায়েল নয়, বরং ‘অনুপ্রবেশকারীরা’ করেছে। ড্রোনগুলো ইরানের ভেতর থেকেই ছোড়া হয়েছে ও কয়েকশ মিটার উড়ে যাওয়ার পর সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, এগুলো ড্রোন নয়; খেলনার মতো কোনো বস্তু। এমন জিনিস দিয়ে আমাদের বাচ্চারা খেলাধুলা করে। আর আমরা এসবের সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ এখনো পাইনি। বিষয়টির তদন্ত চলছে।

আরও পড়ুন : সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা চালালে, ইসরায়েলকে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাছাড়া এমন কিছু ঘটলে পারমাণবিক নীতিতেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে তেহরান।

ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তার সার্বিক তত্ত্বাবধানে থাকা আইআরজিসির দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের হামলা হলে, প্রয়োজনে পারমাণবিক নীতি পুনর্বিবেচনা করবে তেহরান। পাল্টা আঘাত হানা হবে ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রগুলোতে।

আরও পড়ুন : ইউক্রেনে হামলা, নিহত ১৭

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন।

দামেস্কে হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর শুক্রবার (১৯ এপ্রিল) ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানায় যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তেল আবিব ও তেহরানের মধ্যে এই উত্তেজনা চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা