প্রতীকী ছবি
আন্তর্জাতিক

রাফাহতে বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল গাজা ভূখণ্ডের রাফাহতে ফের বিমান হামলা চালালে, কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জনই শিশু।

আরও পড়ুন : মধ্য আফ্রিকায় যাত্রীবাহী ফেরিডুবি, নিহত ৫৮

শনিবার (২০ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৬ শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ অনুসারে, আগের রাতে পশ্চিম তাল-আস-সুলতান পাড়ায় মারাত্মক হামলায় নিহতদের জানাজা শনিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলা এবং প্রাণহানির পর আল-নাজ্জার হাসপাতালে নিহতদের স্বজনরা সাদা কাফনে জড়িয়ে থাকা শিশুদের লাশ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। শোকার্ত এক দাদি জানান, ‘আমার প্রিয় হামজা। তোমার চুল খুব সুন্দর দেখাচ্ছে।’

আরও পড়ুন : ফের হামলা চালালে মূল্য দিতে হবে

নিহতদের মধ্যে আবদেল-ফাত্তাহ সোভি রাদওয়ান, তার স্ত্রী নাজলা আহমেদ আওয়েদাহ ও তাদের ৩ সন্তান রয়েছে বলে তার শ্যালক আহমেদ বারহুম জানিয়েছেন। বারহুম তার স্ত্রী রাওয়ান রাদওয়ান এবং তাদের ৫ বছর বয়সী কন্যা আলাকে হারিয়েছেন।

বারহুম দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ‘এটি সমস্ত মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত বিশ্ব। তারা বাস্তুচ্যুত মানুষ, নারী-শিশুদের ভরা বাড়িতে বোমাবর্ষণ করেছে। একল হামলায় একমাত্র শহীদ নারী ও শিশু।’

তিনি আর জানান, ‘অধিকাংশ শিশু ছিল রক্তে ভেজা সাদা চাদরে মোড়ানো ... আমরা হাসপাতালের ডাক্তারের সাথে কথা বলেছিলাম, যিনি তাদের ধ্বংসাত্মক ক্ষত, রক্তে ভেজা বলে বর্ণনা করেছেন।’

আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার শহরে হামলা চালিয়েছে। সংবাদদাতা তারেক আবু আজজুম জানান, ‘চলমান এই যুদ্ধে কোনো বিরাম নেই।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আয়তনের দিক থেকে কানাডার বৃহত্তম প্রদেশ কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চ...

রাড্ডায় হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ৯

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদ...

দুই পক্ষের বিরোধে বলি সালমানের স্টুডিও

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন তথ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা