সংগৃহীত ছবি
জাতীয়

২০২৪ সালে অগ্নিকাণ্ডে নিহত ১৪০

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালে সারাদেশে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪০ জন প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৩৪১ জন। এ ছাড়া পুড়ে ছাই হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৪৬ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৬৯৭ টাকার সম্পদ।

আরও পড়ুন : ইসির স্বাধীনতা খর্বের শঙ্কা

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেশিরভাগ অগ্নিকাণ্ডের পেছনে বৈদ্যুতিক গোলযোগ, বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস লিকেজ ও বিস্ফোরণকে দায়ী করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অগ্নিনির্বাপণকালে ফায়ার সার্ভিসের ৩৪টি গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে; ৮টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে উচ্ছৃঙ্খল জনতা। সেইসঙ্গে অগ্নি নির্বাপণ ও উদ্ধার কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের ২ জন কর্মী নিহত এবং ৩৭ জন কর্মী আহত হয়েছেন বিদায়ী বছরে।

কারণভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৪ সালে ২৬ হাজার ৬৫৯টি অগ্নিকাণ্ডের মধ্যে বৈদ্যুতিক গোলযোগে ৯ হাজার ৬৯টি (৩৩.৯৮%), বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ৪ হাজার ১৩৯টি (১৫.৫২%), চুলা থেকে ৩ হাজার ৫৬টি (১১.৪৬%), উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ৭৮৯টি (২.৯৫%), ছোটদের আগুন নিয়ে খেলার কারণে ৭৫৯টি (২.৮৪%), উত্তপ্ত ছাই থেকে ৭৩৫টি, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ৭০৪টি, গ্যাসের লাইন লিকেজ থেকে ৪৬৫টি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে ৪৪টি (০.৪৫%), কয়েল থেকে ৪৫৫টি এবং আতশ বাজি-ফানুস-পটকা পোড়ানো থেকে ৬৪টি ঘটনা ঘটে।

আরও পড়ুন : বন্ধ সারা দেশের ট্রেন চলাচল

সম্পদের ক্ষয়ক্ষতিভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাসাবাড়ি বা আবাসিক ভবনে। ২০২৪ সালে সারা দেশে বাসাবাড়িতে মোট ৭ হাজার ১৩১টি অগ্নিকাণ্ড ঘটে, যা মোট অগ্নিকাণ্ডের ২৬.৭৪ শতাংশ। এ ছাড়া খড়ের গাঁদায় ৪ হাজার ৫১৩টি (১৬.৯২%), রান্নাঘরে ২ হাজার ৪১১টি (৯.০৪%), দোকানে ১ হাজার ৮৮৭টি, হাট বাজারে ৯১১টি, শপিং মলে ৪৮১টি, পোশাক শিল্প ব্যতীত কলকারখানায় ৪৯৪টি, পোশাক শিল্প প্রতিষ্ঠানে ২৩৬টি, বিদ্যুৎ উপকেন্দ্রে ২১১টি, বহুতল ভবনের আগুন (৬ তলার উপরে) ১৫৩টি, রেস্টুরেন্ট ও হোটেলে ১৫০টি, কেপিআই ও সরকারি প্রতিষ্ঠানে ১২৯টি, হাসপাতাল ও ক্লিনিকে ১২৬টি, পাট গুদাম-পাটকলে ১২৩টি, ধর্মীয় প্রতিষ্ঠানে ৮৫টি, বস্তিতে ৮৪টি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৮টি আগুন লাগার ঘটনা ঘটে।

পরিবহনে আগুনের পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে বাস বাদে যানবাহনে ২৬৮টি, বাসে ১১৪টি, ট্রেনে ১৩টি ও লঞ্চে ৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত বছরে।

মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, ২০২৪ সালে সবচেয়ে বেশি আগুন লেগেছে এপ্রিলে। ৩ হাজার ৪২৬টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ মাসে। এ ছাড়া ফেব্রুয়ারিতে ২ হাজার ৭৩৭টি, মার্চে ৩ হাজার ৪২১টি ও মে মাসে ২ হাজার ৬৮৬টি অগ্নিকাণ্ড ঘটে। গড়ে প্রতিদিন ১০২টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই চার মাসে। এ ছাড়া জানুয়ারি মাসে ২ হাজার ৫১৪টি, জুলাই মাসে ১ হাজার ৪২৭টি ও আগস্ট মাসে ২ হাজার ১৬৩টি আগুন লাগে।

আরও পড়ুন : কমলাপুর স্টেশনে রেলপথ উপদেষ্টা

অগ্নিকাণ্ডে আহত-নিহতদের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, আহত ও নিহতদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। সারা দেশে ৩৪১ জন আহতের মধ্যে পুরুষ ২৩৭ জন ও নারী ১০৪ জন। আর নিহত ১৪০ জনের মধ্যে ১০৭ জন পুরুষ ও ৩৩ জন নারী।

এ ছাড়া ২০২৪ সালে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ৯ হাজার ১২৮টি দুর্ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করে ১০ হাজার ৮২৬ জন আহত ও ২ হাজার ৪৩৭ জন নিহত ব্যাক্তিকে উদ্ধার করেছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৬ হাজার ৪০৮টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৩১৯ জন আহত ও ১ হাজার ৪৮৪ জন নিহতকে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে মার্কেট দখলে বাধা দেওয়ায় নিহত ১, আহত ৮

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন একটি মার্কেট দখলের চেষ্টায় বাধা দিতে...

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকে...

ভালুকায় বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অ...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনায় বাঁধা অভিযোগে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ-৩ সদর-গজারিয়া আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো...

বৈষম্যহীন শিক্ষক নিবন্ধন পরীক্ষার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রভাষক নিয়োগে শিক্ষক নিবন্ধনে (আল কুরআন, আল হাদিস, আরবি সাহিত্য ও আল ফিকহ বি...

লক্ষ্মীপুরে জাল ভোটের ৬ সীলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬ টি ভোটের সীলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ী...

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মধ্যে গ্রাহক সেবা চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)-এর মধ্য...

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনে ধানের শীষের প্রার্থী সাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা