আন্তর্জাতিক

মাস্ককে টপকে শীর্ষ ধনী বানার্ড আর্নল্ট

সান নিউজ ডেস্ক: টুইটারের মালিক ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ফ্রান্সের লাক্সারি গ্রুপ এলভিএমএইচের কর্ণধার বানার্ড আর্নল্ট।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। টুইটারের মালিক এবং টেসলার সিইও ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির পদ হারিয়েছেন। চলতি বছর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের ফলে এ পদ হারান তিনি।

তার জায়গায় বিশ্বের সেরা ধনী ব্যক্তির শীর্ষে উঠে এসেছেন বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। ফোর্বস ও ব্লুমবার্গের তথ্যানুযায়ী, মাস্ককে টপকে বিশ্বের ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বার্নার্ড আর্নল্ট। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় উঠে আসা বার্নার্ড আর্নল্ট লাক্সারি গ্রুপ এলভিএমএইচের ৬০ শতাংশ ভোটিং শেয়ারের মালিক। ফেনডি, ক্রিশ্চিয়ান ডিওর এবং সেফোরার মতো বেশ কিছু বিলাসবহুল ব্র্যান্ডের মালিক ওই বহুজাতিক কম্পানি।

বিবিসি বলছে, টেসলার মোট শেয়ারের ১৪ শতাংশের মালিক মাস্ক। আর গত অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার কিনে নেন এই ধনকুবের। এরপর থেকেই টুইটার নিয়ে বিভিন্ন পরিকল্পনা শুরু করেন মাস্ক। এমনকি অনেক পদক্ষেপ নিয়েও ইউটার্ন দেন তিনি। এতে করে তার নিজের ব্র্যান্ড ভ্যালু কমেছে।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছিলেন মাস্ক।

আরও পড়ুন: আমদানি করা হচ্ছে সার ও তেল

ফোর্বসের হিসাব অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ১৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। আর আর্নল্টের সম্পদের পরিমাণ ১৮ হাজার ৮০০ কোটি ডলার।

সান নিউজ/এসআই/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

দেবীপক্ষের সূচনায় ঢাকেশ্বরী ও বনানীতে বিশেষ আয়োজন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সূচনাপর্ব শ...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা