আন্তর্জাতিক

ইরানে ৪০০ বিক্ষোভকারীকে কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: ইরানে চলমান হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের জন্য ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্তরা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে গ্রেফতার হয়েছিলেন।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইরানের রাজধানী তেহরানের একটি আদালত সরকারবিরোধী বিক্ষোভে গ্রেফতার হওয়া ৪০০ জনকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে বলে দেশটির একজন বিচার বিভাগের কর্মকর্তা বলেছেন।

ইরানের বার্তাসংস্থা মিজান বলেছে, আদালতের রায়ে ১৬০ জন দাঙ্গাকারীকে পাঁচ থেকে ১০ বছরের মধ্যে, ৮০ জনকে দুই থেকে পাঁচ বছরের মধ্যে এবং ১৬০ জনকে দুই বছর বা তার কম সময়ের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরও ৭০ জনকে জরিমানা করা হয়েছে বলে আলী আলকাসিমেহর জানিয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত কোনও বিবরণ প্রদান করা হয়নি।

মূলত দেশে অস্থিরতার জন্য দোষী সাব্যস্ত দ্বিতীয় অভিযুক্তকে ইরানি কর্তৃপক্ষ ফাঁসি দেওয়ার একদিন পরে এই চারশো জনের বিরুদ্ধে কারাদণ্ডের রায় ঘোষণা করা হলো। গত সোমবার সকালে ইরানের বিচার বিভাগ জানায়, ২৩ বছর বয়সী মাজিদ্রেজা রাহনাভার্ডের মৃত্যুদণ্ড উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জনসমক্ষে কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: একাত্তরের পরাজিতরা ফের সক্রিয় হচ্ছে

অবশ্য গত সেপ্টেম্বর মাস থেকেই বিক্ষোভে টালমাটাল ইরান। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত সেপ্টেম্বরের মাঝামাঝিতে ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী কুর্দি ইরানি তরুণী মাহসা আমিনিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশি হেফাজত থেকে কোমায় নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহসা আমিনি।

সংবাদমাধ্যম বলছে, মাহসা আমিনিকে তেহরানে নৈতিকতা পুলিশ তার চুল সঠিকভাবে না ঢেকে রাখার অভিযোগে আটক করেছিল। তার মৃত্যুর পর থেকেই ইরানজুড়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

ইরানের কর্মকর্তারা দাবি করছেন, ওই তরুণী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তবে ভুক্তভোগীর পরিবার এই বিষয়ে বিরোধিতা করে বলেছে, তাকে নৈতিকতা পুলিশ মারধর করেছে।

বিবিসি এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, নারী-নেতৃত্বাধীন এই বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের ১৫০টিরও বেশি শহর এবং ১৪০টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে এটিকে পশ্চিম এশিয়ার এই ইসলামিক প্রজাতন্ত্রের জন্য সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুসারে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন শিশু। এছাড়া বিক্ষোভ-সহিংসতায় ৬২ জন নিরাপত্তা কর্মীও নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: জাপায় জিএম কাদেরের দায়িত্ব পালন নিষিদ্ধ

একই সময়ে বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগে ১৮ হাজার ২০০ জনেরও বেশি লোককে গ্রেফতারের খবর দিয়েছে সংস্থাটি। যাদের মধ্যে ৩ হাজার ৭৮০ জনকে চিহ্নিত করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা