ফাইল ছবি
বাণিজ্য

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

বাণিজ্য ডেস্ক: আবারও বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক ইলন মাস্ক।

আরও পড়ুন: কমেছে সোনার দাম

বুধবার (৩১ মে) ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, ফরাসি বিলাসী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলএমভিএইচের প্রধান বার্নার্ড আর্নল্টের এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় মাস্ক তাকে টপকে গেছেন।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং ক্যাম্পেইন শুরু

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী এ মুহূর্তে মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯২ বিলিয়ন ডলার। জানুয়ারির পর থেকে টেসলার মূল্যবৃদ্ধির কারণে মাস্কের সম্পদ বেড়েছে ৫ হাজার ৫৩০ কোটি ডলার।

ডিসেম্বরে মাস্ককে পেছনে ফেলে শীর্ষ ধনীর খেতাব জেতেন ৭৪ বছর বয়সি আর্নল্ট। এরপর থেকে বেশ কয়েকবার সম্পদের ব্যবধানে একে অপরকে ছাপিয়ে যান তারা। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্ক ও বার্নার্ড আর্নল্টের পরে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে জেফ বেজোস ও বিল গেটস।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা