প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

শুক্রবার (১৬ ডিসেম্বর) একটি আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লাগল এবং আগুনের সূত্রপাত কিভাবে হলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লিঁওর স্থানীয় প্রশাসন জানিয়েছে, শুক্রবার রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুন লাগার খবর পৌঁছায়। এরপর ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার কর্মী দুর্ঘটনাস্থলে চলে যান।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

দেশটির জরুরি পরিষেবার দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগে একটি সাত তলা ভবনে। এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে রয়েছেন ফায়ার সার্ভিসের ২ জন কর্মী।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমাঁ জানিয়েছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তিনি এ ব্যাপারে খোঁজ খবর রাখছেন।

আরও পড়ুন: সবাই বাংলাদেশের প্রশংসা করছে

দুর্ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা বলেছেন, ‘যারা নিহত হয়েছেন তাদের কথা চিন্তা করে আমি কান্না করছি।’

আরেকজন বাসিন্দা জানান, যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে ১০০ মিটার দূরে থাকেন তিনি। আগুন লাগার পর মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেছেন, ‘আমরা চিৎকার শুনতে পাই, শিশুরা কান্না করছিল। আমরা যখন জানালা খুলি তখন দেখি ধোঁয়া বের হচ্ছে। দ্রুত আমরা নিচে নেমে যাই।’

আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৮

তিনি আরও জানিয়েছেন, অন্যান্য প্রতিবেশীরা সিঁড়ি নিয়ে আসেন এবং দুর্ঘটনাকবলিত ভবনের দোতলা থেকে কয়েকজনকে উদ্ধার করেন। সূত্র: দ্য গার্ডিয়ান

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা