প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ফিলিস্তিনি কিশোরীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিএনপি এই দেশের ভালো চায় না

সোমবার শহরটিতে ইসরাইলি সেনাবাহিনী ধরপাকড় চালাতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে এলোপাতাড়ি গুলি চালালে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, এতে ফিলিস্তিনের আরও তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের গুরুতর আহতাবস্থায় জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেফতার

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জানা মাজদি ইসাম জাকারনা নামে এক কিশোরী তার বাড়ির ছাদে হাঁটাহাঁট করছিল। এ সময় ইসরাইলি সেনারা তার মাথায় গুলি করে হত্যা করেছে।

ইসরায়েলি বাহিনী দাবি করছে, জেনিনে অভিযানের সময় তারা তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে এবং এসময় ফিলিস্তিনিরা তাদের দিকে গুলি করছিল।

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে দুর্নীতি, গ্রেফতার ৪

এ বছর অধিকৃত পশ্চিম তীরে ১৫০ জনেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে– যার প্রায় সবই ইসরায়েলি বাহিনীর হাতে নিহত। এদের মধ্যে বেসামরিক লোক, বন্দুকধারী এবং সশস্ত্র আক্রমণকারী সবই রয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বলছে, এ বছর বিভিন্ন আক্রমণে মোট ৩১ জন ইসরায়েলি নিহত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা