প্রতীকী ছবি
আন্তর্জাতিক

যুদ্ধ থামাতে চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: কূটনৈতিক পথে যুদ্ধ থামানোর জন্য বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: জাম্বিয়ায় ২৭ অভিবাসীর লাশ উদ্ধার

গত ১০ মাস ধরে রাশিয়ার সামরিক আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেন। দেশটির বন্দর নগরী ওডেসার বিদ্যুৎ কেন্দ্রে হামলায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর যুদ্ধ থামাতে উঠেপড়ে লেগেছেন তিনি।

এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে রোববার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি।

এ সময় বাইডেন ও ম্যাক্রোঁ জেলেনস্কিকে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার আশ্বাস দেন এবং এরদোগান ইউক্রেনের শস্য রপ্তানি নির্বিঘ্ন করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৮ মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, মিত্রদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত বহুবার বাইডেন, এরদোগান ও ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন জেলেনস্কি। কিন্তু একই দিনে তিন বিশ্বনেতার সঙ্গে এর আগে আর আলোচনা হয়নি ইউক্রেনের প্রেসিডেন্টের।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

তাই আজ সোমবার জেলেনস্কি কথা বলবেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে।

এ ছাড়া সোমবার অনলাইন কনফারেন্সে জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন জেলেনস্কি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা