প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির রোমে বন্দুকধারীদের গুলিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবীসহ ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: জাম্বিয়ায় ২৭ অভিবাসীর লাশ উদ্ধার

রোববার (১১ ডিসেম্বর) একটি ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো। আড্ডার সেই আসরে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। তিনি ঘরে ঢুকেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালান। গুলিবিদ্ধ হন উপস্থিত চারজন। তাদের মধ্যে মেলোনির বান্ধবীসহ তিনজনেরই মৃত্যু হয়েছে।

বিবিসি জানায়, ওই হামলাকারী ক্যাফেতে প্রবেশ করে দরজা লাগিয়ে চিৎকার করে বলে, ‘আমি তোমাদের সবাইকে হত্যা করব।’ এরপর গুলিবর্ষণ শুরু করে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৪৮৮ মৃত্যু

এদিকে বান্ধবীর ছবি দিয়ে জর্জিয়া মেলোনি ফেসবুকে আবেগঘন একটি পোস্টে লিখেছেন, তার সঙ্গে নিকোলেটার হাসিমুখের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না।’

অভিযুক্ত ৫৭ বছরের প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

আরও পড়ুন: সীমান্তে গোলাগুলিতে নিহত ৬

পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা