প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা চলতে থাকবে

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিদ্যুৎ স্থাপনার ওপর হামলার জবাবে রুশ সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: নারী জাগরণের বাংলাদেশ গড়তে হবে

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ক্রেমলিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বিবিসি, আনাদোলু এজেন্সির।

পুতিন বলেন, গত অক্টোবর মাসের প্রথম দিকে ইউক্রেন ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়ে এই ধরনের হামলার উসকানি দিয়েছে।

আরও পড়ুন: বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

তিনি বলেন, প্রতিবেশী দেশের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর কারণে অনেক বেশি শোরগোল হচ্ছে। হ্যাঁ আমরা এই হামলা করেছি কিন্তু কারা প্রথম শুরু করেছে? কারা ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে? কারা কার্স পরমাণু বিদ্যুতকেন্দ্র উড়িয়ে দিয়েছে?

পুতিন আরও বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড।

আরও পড়ুন: সমাবেশের অনুমতি পেল বিএনপি

অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন আরও অভিযোগ করেন, ইউক্রেন রাশিয়া নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলে খাবার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটি গণহত্যার পর্যায়ে পড়বে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা