আমেরিকার চেহারা দেখেছি, বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই : ওবায়দুল কাদের
জাতীয়
আমেরিকার চেহারা দেখেছি

বন্ধুত্বে ফাটল ধরিয়ে লাভ নেই

সান নিউজ ডেস্ক : আমরা ৬ জানুয়ারি আমেরিকার চেহারা দেখেছি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের নির্বাচন এক পক্ষ মেনে নেয়নি, ফল মেনে নেয়নি। ন্যান্সি পেলোসি কী ভাবে লুকিয়ে ছিল সেই দৃশ্য আমরা দেখেছি বলেও জানান তিনি।

আরও পড়ুন : ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী

শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে অভ্যর্থনা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের কূটনীতিকদের উদ্দেশে আরও বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। আমরা আপনাদের সাথে বন্ধুত্ব চাই। আমাদের অতীতে অনেক বেদনা আছে, ’৭৫-এর, ’৭১-এর। তারপরও আমরা বন্ধুত্ব চাই।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেইলি ‘ম্যাস শুট’ হচ্ছে, সপ্তাহে অত্যন্ত দুইটা। একেকটাতে ৫ জন, ১০ জন।

আরও পড়ুন : ফখরুল-আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে

১৯টি শিশু একটা ‘ম্যাস শুটে’ মারা গেছে। আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হচ্ছে? সবাই নিজের চেহারাটা আগে দেখুক।

ওবায়দুল কাদের আওয়ামী লীগের কমিটি প্রসঙ্গে বলেন, একই ব্যক্তি সব কমিটিতে নাম লেখাবে এটা ঠিক না। আমি কিন্তু অন্য কমিটি চেক করি। যারা এখানে বসে আছেন, আরেকটাতে গিয়ে ঢুকবেন, নাম লেখাবেন, সেটা করবেন না।

অনেকে আছে পার্টির দুর্দিনে খোঁজখবর পাইনি। সম্মেলন এলেই উজানের কই মাছ। আবার মৌসুম চলে গেলে বসন্তের কোকিলও চলে যায়। এ রকম যারা আছেন দয়া করে মাফ করে দেবেন।

আরও পড়ুন : মাগুরায় ২ র‍্যাব সদস্যসহ নিহত ৩

তিনি আরও বলেন, শুধু বিদেশি যে মিশন/দূতাবাসগুলো আছে, সেখানকার কর্মকর্তাদের, ডিপ্লোম্যাটদের আমরা দাওয়াত দেব। সম্মানের সঙ্গে গিয়ে তাদের দাওয়াত কার্ড পৌঁছে দেওয়া হবে। তাদের জন্য সম্মেলনে আসনের ব্যবস্থাও করতে হবে। কে আসবে এটা কনফার্ম করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবাক হয়েছি, কালকে দেখলাম জামার্নিতে অভুত্থানের চেষ্টা করছে, ক্যু করছে। কাজে কারোরই ভেতরের খবর অতো সুখকর নয়। যুক্তরাজ্যে কয়বার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো? আমরা সেই তুলনায় অনেক ভালো আছি।

আরও পড়ুন : রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

তিনি আরও বলেন, আপনাদের এতো কিছু হচ্ছে আমরা তো ইন্টারফেয়ার করিনি। আমাদের তো এতো বছর হয়েছে এই ঘটনা ঘটেনি। দুই জন এমপি ব্রিটেনে আততায়ীর গুলিতে নিহত। সবাই নিজের চেহারাটা আগে দেখুন। কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

আরও পড়ুন : ১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. জমির, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডা. হাবিবে মিল্লাত, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা