সংগৃহীত ছবি
জাতীয়

ওবায়দুল কাদেরের পালিত ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে পরিচয় দেওয়া আসাদুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠক আজ

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, আওয়ামী সরকারের আমলে হিরু নিজেকে ওবায়দুল কাদেরের পালিত ছেলে হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ে বিভিন্ন জায়গা থেকে টেন্ডার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন : পিকাপ-নসিমনের সংঘর্ষে নিহত ২

এ ছাড়া ওবায়দুল কাদেরের অবৈধ অর্থ তার মাধ্যমে লেনদেন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানেরও অভিযোগ রয়েছে হিরুর বিরুদ্ধে।

পুলিশ জানায়, ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয়দানকারী হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি স্পেশাল টিম গ্রেপ্তার করে। ইতোমধ্যে তাকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়েছে। দ্রুতই আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা