আন্তর্জাতিক

সৌদি আরবের সঙ্গে চীনের চুক্তি 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝে এবার সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে চীনের ।সৌদি আরবের সঙ্গে ৩৪টি চুক্তিতে সই করেছে চীন। বুধবার দেশটির প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের পর এ চুক্তি স্বাক্ষর হয়। খবর বার্তা সংস্থা এপির।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

জানানো হয়, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ, নির্মাণ এবং অন্যান্য শিল্প খাতে বিনিয়োগ করবে চীন। প্রাথমিক তথ্য অনুসারে, দুই দেশের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। যার মধ্যে রয়েছে ‘হুয়াওয়ে’ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রবেশাধিকারও।

ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে চীনের প্রতিষ্ঠানটি গুপ্তচরবৃত্তি করছে- এমন অভিযোগে নানা অবরোধ-নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। অংশীদারিত্ব চুক্তিসইকে নতুন যুগের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন দু’দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

আরও পড়ুন: শুক্রবার কখন কোথায় লোডশেডিং

গত বুধবার (৭ ডিসেম্বর) সৌদি আরব পৌঁছান চীনা প্রেসিডেন্ট। তার সফরে দুই দেশের মধ্যে সবুজ হাইড্রোজেন, তথ্য প্রযুক্তি, পরিবহন এবং নির্মাণ সেক্টরসহ ৩৪টি বিনিয়োগ চুক্তির কথা জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। সরকারি সৌদি প্রেস এজেন্সি চুক্তির বিষয়ে বিস্তারিত জানায়নি। তবে তারা বলেছে, দ্বিমুখী বাণিজ্য ২০২১ সালে মোট ৩০৪ বিলিয়ন সৌদি রিয়াল এবং ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে ১০৩ বিলিয়ন সৌদি রিয়াল ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা