প্রতীকী ছবি
স্বাস্থ্য

বিশ্বজুড়ে আরও ৪৮৮ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯৮৫ জন।

আরও পড়ুন: জাম্বিয়ায় ২৭ অভিবাসীর লাশ উদ্ধার

এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৫৮ হাজার ৪৯৩ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ১৪ জনে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: পণ্য আমদানিতে এলসি সহজ করার নির্দেশ

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্ত হয়েছে জাপানে। মোট আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৭৪ জন ও মারা গেছেন ১৯০ জন। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫১ হাজার ৭০২ জন। আর শনাক্ত হয়েছেন ২ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ৮২৩ জন।

দৈনিক মৃত্যুতে জাপানের পরই রাশিয়ার অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৬ জন সংক্রমিত ও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ১৫২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৬১১ জনের জন।

আরও পড়ুন: সংসদের পাঁচ আসন শূন্য হয়ে গেছে

জাপানের পর একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৪ হাজার ১১৯ জন সংক্রমিত ও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৪৮২ জনে। দেশটিতে করোনায় এ পর্যন্ত ৩১ হাজার ৬৯ জনের মৃত্যু হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ৩ জনের মৃত্যু ও ৭ হাজার ৬১৭ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ৯ হাজার ৮৫১ জন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৩ লাখ ২৪ হাজার ৮৮৮ জন।

আরও পড়ুন: সংসদের পাঁচ আসন শূন্য হয়ে গেছে

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত ৫ লাখ ৩০ হাজার ৬৫৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৭৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ১৬১ জন। তবে এসময়ে করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা