ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ভর্তি ২৬৫
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন ভর্তি ২৬৫

সান নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শনাক্তে শীর্ষে জাপান

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৮১ জন।

শনিবার (১০ ডিসেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : আরও ১১৮ হাসপাতালে ভর্তি

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৪৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৯৭ জন ভর্তি আছেন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪৮৪ জন ভর্তি আছেন।

আরও পড়ুন : মৃত্যু নেই, শনাক্ত ৩০

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৬৩১ জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা