সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ১৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অতর্কিত হামলায় ১৮ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আরও পড়ুন : ডিপসিক নিষিদ্ধ করল তাইওয়ান

শনিবার (১ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানায় পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা।

পুলিশের এক কর্মকর্তা জানান, “মানগোচার শহরের কাছে রাস্তা বন্ধ করে, নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের বহনকারী গাড়িতে ৭০ থেকে ৮০ সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।” তিনি জানিয়েছেন, সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা ১৭ জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। যে তিনজন আহত হয়েছেন তাদের অবস্থা গুরুতর। এছাড়া দুজন ভাগ্যক্রমে সেখান থেকে সরে যেতে সমর্থ হন।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ১৮ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানায়, বেলুচিস্তানে অভিযান চালিয়ে ২৩ সশস্ত্র সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে যেতে চায়। তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই প্রদেশকে কোনোভাবেই স্বাধীনতা দেওয়ার পক্ষে নয় পাক সরকার।

বেলুচিস্তানে এসব হামলা মূলত চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া সেখানে থাকা চীনা কোম্পানিদের কর্মীদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা। সশস্ত্র এ গোষ্ঠীর দাবি, চীনসহ অন্যান্য বিদেশিরা তাদের প্রাকৃতিক সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। অথচ এখানকার মানুষ পাকিস্তানের মধ্যে সবচেয়ে দরিদ্র।

গত নভেম্বরে কোয়েটার রেলস্টেশনে হামলার দায় স্বীকার করে বিএলএ। ওই হামলায় ২৬ জন নিহত হন। যার মধ্যে ১৪ সেনাও ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

ইয়েমেনে ব্যাপক সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের

লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা