ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইউক্রেনের পুনর্জন্ম হয়েছে

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ৩১তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে আবেগঘন বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি

বুধবারের (২৪ আগস্ট) ওই বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর তাদের দেশের পুনর্জন্ম হয়েছে। মস্কোর আধিপত্য থেকে মুক্তির জন্য তারা লড়াই ছাড়বে না বলেও অঙ্গীকার করেছেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রায় ছয় মাস ধরে দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

জেলেনস্কি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় বিশ্ব একটি নতুন দেশকে দেখেছে। এই দেশটির জন্ম হয়নি, বরং পুনর্জন্ম হয়েছে। আমরা কাঁদি না, চিৎকার অথবা আক্রমণ করি। আমরা শত্রুকে দেখে পালিয়ে যাই না, হাল ছেড়ে দেই না এবং আমরা কিছু ভুলে যাইনি।

এদিকে, চলতি বছর স্বাধীনতা দিবসে তেমন কোনো জাকজমক থাকছে না ইউক্রেনে। রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে এবং যুদ্ধের সামনের সারিতে থাকা পূর্বাঞ্চলীয় শহর খারকিভে কারফিউ বলবৎ রয়েছে। যেখানে কয়েক মাস ধরে গোলাবর্ষণ হচ্ছে। ইউক্রেনের স্বাধীনতা দিবসে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও অকেজো হয়ে যাওয়া রুশ ট্যাংক কিয়েভের রাস্তায় রেখে প্রদর্শনী করা হচ্ছে।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘রাশিয়ার উস্কানির’ বিষয়ে সতর্ক করেছেন। জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হুমকির বিরুদ্ধে লড়ছি আর এটি এমন এক সময়ে যখন আমরা জাতীয় ঐক্যের সর্বোচ্চ স্তর অর্জন করেছি’।

এদিকে ইউক্রেনকে নতুন করে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা আসতে পারে। ছয় মাস ধরেই কিয়েভকে একের পর এক সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে জাতিসংঘ

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন। যদিও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সতর্ক করেছে যে, ইউক্রেনের স্বাধীনতা দিবসে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে মস্কো। অপরদিকে রুশ সন্ত্রাসের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের স্বাধীনতা দিবসে বিশ্ব নেতারা কিয়েভের প্রতি পুনরায় সমর্থন ব্যক্ত করার সময়ই যুক্তরাষ্ট্র বড় অংকের এই সামরিক সহায়তা ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা