না ফেরার দেশে সাবেক ইসি মাহবুব তালুকদার
জাতীয়

চলে গেলেন মাহবুব তালুকদার

সান নিউজ ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন আলোচিত সাবেক নির্বাচন কমিশনার (ইসি) ও লেখক মাহবুব তালুকদার (৮০)। রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

আরও পড়ুন : বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২: ৪৯ মিনিটের সময় মারা যান তিনি।

সংবাদ মাধ্যমকে মাহবুব তালুকদারের বড় মেয়ে ডা. আইরিন মাহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কয়েক বছর ধরে মাহবুব তালুকদার প্রস্টেট ক্যানসারসহ বার্ধক্যজনিত বেশকিছু রোগে ভুগছিলেন।

তিনি আরও বলেন, কিছুদিন আগে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। শারীরিক অবস্থা ভালো হওয়ায় সেখান থেকে বাসায় নিয়ে এসেছিলাম। আজ হঠাৎ অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় সকাল সাড়ে ১১টায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন : চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার

মাহবুব তালুকদার ব্যক্তিগত জীবনে নীলুফার বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আবদ্ধ হন। তাদের ৩ সন্তানের মধ্যে বড় মেয়ে ডা. আইরিন মাহবুব বাবা-মায়ের সঙ্গেই থাকেন। আর ২ সন্তানের মধ্যে ১ জন কানাডায় ও ১ জন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় সহকারী প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান।

মাহবুব তালুকদার তার চাকরি জীবনের অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন গুরুত্বপূর্ণ বই। তার পরিচিতি শুধু সাবেক সরকারি কর্মকর্তা ও নির্বাচন কমিশনারই নয়, তিনি বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ লেখকও।

তার উল্লেখযোগ্য কয়েকটি বই হচ্ছে : বঙ্গভবনে পাঁচ বছর, আমলার আমলনামা, বধ্যভূমি, চার রাজাকার, কবিতাসমগ্র। ২০১২ সালে বাংলা একাডেমি পুরষ্কার লাভ করেন তিনি।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুব তালুকদার। নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

কর্মজীবনের প্রারম্ভে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন মাহবুব তালুকদার। তৎকালীন জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন তিনি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকুরিতে যোগ দেন মাহবুব তালুকদার। পরবর্তীতে সরকারি চাকুরির ধারাবাহিকতায় বঙ্গবভনে ৫ বছর অবস্থানকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই ইসি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকুরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন তিনি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদার, কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।

আরও পড়ুন : সুখ-কষ্ট সব আল্লাহর হাতে!

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সান নিউজের ইনচার্জ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক মোঃ কামাল হোসেন।

তিনি বলেন, জাতি হারাল একজন বিবেকবান মানুষ। বাংলার ইতিহাসে নষ্ট যুগে সবাই যখন তেল মেরে সত্য লুকাতে ব্যস্ত, তখন তিনি প্রমাণ করেছেন, সবাই বিবেক বিক্রি করে না, সময়ের সবচেয়ে সাহসী দেশপ্রেমিক বাংলাদেশি মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

লক্ষ্মীপুরে পরিত্যক্ত ঘর থেকে এক নলা বন্দুক উদ্ধার

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্ত...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

গরু চুরির সন্দেহে গণধোলাই, হাসপাতালে মৃত্যু: ভোলাহাটে চাঞ্চল্য

গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক ব্যক্তির...

বিশ্বকাপের মাটিতে আর্জেন্টিনার প্রথম দিন—মেসিদের অনুশীলনে কী ছিল বিশেষ?

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয়...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা