থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা
আন্তর্জাতিক

থাই প্রধানমন্ত্রী বরখাস্ত

সান নিউজ ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে বরখাস্ত করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। বিবিসি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: দুর্গম পাহাড়ে গোলাগুলি

প্রায়ুথ চান-ওচার প্রধানমন্ত্রীর মেয়াদ শেষ হয়েছে এই মর্মে বিরোধীরা আদালতের দ্বারস্থ হন। এরই পরিপ্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয়েছে। ২০১৪ সাল থেকে দেশটির প্রধানের দায়িত্বে ছিলেন তিনি।

থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ হলো আট বছর। সাবেক এ সেনাপ্রধান প্রথমে ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং তারপর ২০১৯ সালে কঠোর বিধিনিষেধের মধ্যে নির্বাচনের অধীনে পদ ধরে রাখেন।

সম্প্রতি কয়েক বছর ধরে বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি এবং তার নিজের জোটের লোকেরা আস্থা হারাচ্ছেন। এ বছর এখন পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক বার অনাস্থা ভোট হয়েছে।

আরও পড়ুন: আদালতের হাজতখানায় আসামির মৃত্যু

বিরোধীরা বলছেন, প্রায়ুথ চান-ওচার ক্ষমতার মেয়াদ শুরু হয় যখন তিনি জান্তা প্রধান ছিলেন। একজন সামরিক নেতা হিসেবে তিনি ২০১৪ সালে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন। এরপর ২০১৪ সালের আগস্টে সামরিক সরকারের অধীনে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। সুতরাং তার মেয়াদ শেষ হচ্ছে চলতি সপ্তাহে।

কিন্তু প্রায়ুথ চান-ওচার সমর্থকরা বলছেন, তার মেয়াদ মাত্র শুরু হয়েছে ২০১৭ সালে। ২০১৯ সালে নতুন সংবিধান অনুসারে তিনি পুনরায় প্রধানমন্ত্রী হন। এই শর্তাবলীর অধীনে, তিনি প্রযুক্তিগতভাবে ২০২৭ পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারেন। যদি তিনি আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হন।

বুধবার (২৪ আগস্ট) থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে মামলার শুনানিতে রাজি হন। এসময় বিচারকদের পাঁচজনের মধ্যে ৪ জনই তাকে বরখাস্ত করার ব্যাপারে সমর্থন দেন। তবে এ মামলার রায় কখন হবে তা এখনো স্পষ্ট নয়।

আরও পড়ুন: ৩১ আগস্ট থেকে পেট্রল পাম্প বন্ধ

এদিকে, তার পদত্যাগের দাবিতে ব্যাংককে আন্দোলনে নেমেছে অনেকেই। এখন উপ-প্রধানমন্ত্রী, ৭৭ বছর বয়সী প্রবিত ওংসুওয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ডে আগামী বছরের মে মাসের আগে ভোট হওয়ার কথা। যদিও উপ-প্রধানমন্ত্রী পূর্বে জানিয়েছিলেন যে এটি নভেম্বরের প্রথম দিকে হতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা