দুর্গম পাহাড়ে গোলাগুলি
সারাদেশ

দুর্গম পাহাড়ে গোলাগুলি

সান নিউজ ডেস্ক: রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: বিদ্যুৎ সাশ্রয় করতে পারছি

মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকায় এই ঘটনা ঘটে। এতে শ্যামল চাকমা (৪৫) নামের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি ইউপিডিএফের।

লংগদু থানার পরিদর্শক (তদন্ত) মো. সানজিদ আহম্মেদ জানান, গোলাগুলির খবর রাতে শুনেছি। ঘটনাস্থল এতোই দুর্গম যে রাতে সেখানে যাওয়া সম্ভব ছিল না। এরই মধ্যে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যাচ্ছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক ইসি মাহবুব তালুকদার

প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক অংগ মারমার দাবি, ‘গোলাগুলিতে তাদের কর্মী শ্যামল চাকমা নিহত হয়েছে। এর জন্য জেএসএস দায়ী।’

এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) লংগদু শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা জানান, ‘স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছি। ছোট কাট্টলী এলাকায় কিছু সময় গোলাগুলির ঘটনা ঘটে। তবে ওই এলাকাটি তাদের (ইউপিডিএফ) নিয়ন্ত্রণাধীন এলাকা।’

আরও পড়ুন: পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

লংগদু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য সাধন কুমার চাকমা সকালে বলেন, রাতে গোলাগুলির শব্দ পেয়েছি। এখন সেনাবাহিনীর একটি টহল দলের সঙ্গে আমি ঘটনাস্থলে যাচ্ছি। ওখানে নেটওয়ার্ক পাওয়া যায় না শুনেছি। ফিরে আসার পর বিস্তারিত জানাতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা