মোবাইলে গেমস খেলায় বাধা, স্কুল ছাত্রের আত্মহত্যা
সারাদেশ

মোবাইলে গেমস খেলায় বাধা, স্কুল ছাত্রের আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর গেমস খেলায় বাবার শাসনে অভিমান করে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম বিনয় বিশ্বাস (১৫)। সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। বিনয় স্থানীয় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা এক ভাই ও এক বোন।

পরিবার সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলে। এ সময় তার বন্ধুদের সাথে ফোনেও কথা বলে। এ বিষয়ে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে ঘরের সামনের আম গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

পরিবারের সদস্যরা তাকে কোথাও না পেয়ে খুঁজাখুঁজি করলে তার লাশ আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, বিনয় রাতভর মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করেছিল। সকালে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা