বিমানবন্দরে দালালসহ ১০ রোহিঙ্গা আটক
সারাদেশ

বিমানবন্দরে দালালসহ ১০ রোহিঙ্গা আটক

এম.এ আজিজ রাসেল : কক্সবাজার বিমানবন্দরে এক নারী ও এক দালালসহ ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ ১৮ হাজার টাকাসহ সাংবাদিকের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

আটক রোহিঙ্গারা হলেন— মৃত নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ নূর, আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আয়াছ, মৃত লাল মিয়ার ছেলে আব্দুল হক, আব্দুল শুক্কুরের ছেলে রবি আলম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ নূর, নুর আলমের ছেলে ওসমান, আব্দুর শুক্কুরের ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত সলিমুল্লাহর ছেলে রেজাউল করিম, নুরুল আমিনের ছেলে মোহাম্মদ আজিজ, দিন মোহাম্মদের ছেলে মোহাম্মদ ফয়সাল ও আব্দুস শুক্কুরের মেয়ে রহিমা। তারা সবাই কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

কামরান হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে কক্সবাজার বিমানবন্দরে কনকোর্স হলের সামনে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে তাদের গতিবিধি সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে স্বীকার করে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ইউএস বাংলার দুটি, নভোএয়ারের দুটি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি টিকেটসহ সাংবাদিকের দুটি ভুয়া পরিচয়পত্র ও আইএফআইসি ব্যাংকের ডেবিট কার্ড পাওয়া গেছে।

আরও পড়ুন : নতুন সময়সূচিতে অফিস শুরু

তিনি জানান, কেন তারা ঢাকা যাচ্ছিল সেই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে নিতে চায় বাংলাদেশ

ইন্দোনেশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন মা...

চিত্রনায়ক শান্ত ও বাবা ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন

২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত চাঁদপুর সদর উপজ...

দেশকে অস্থির করতে পতিত দোসররা নানাভাবে কাজ করছে

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থ...

ফ্রান্স দখলের চেষ্টা করছে মুসলিমরা: ট্রাম্প

শ্রেণিকক্ষে পর্যাপ্ত শিক্ষক না থাকা, দীর্ঘ সময় ক্লাস এবং শিক্ষাখাতে অর্থায়ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা