নতুন সময়সূচিতে অফিস শুরু
জাতীয়

নতুন সময়সূচিতে অফিস শুরু

সান নিউজ ডেস্ক : বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

আরও পড়ুন : মিয়ানমারের সাংগাইয়ে ৩০ সেনা নিহত

বিদ্যুৎ সাশ্রয় ও যানজট কমানোর লক্ষ্যে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংকের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ সময়সূচি শুরু হচ্ছে। এ সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

অফিস সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি।

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ নির্ধারণ করবে। ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাফতরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন : মার্কিনিদের ইউক্রেন ত্যাগের নির্দেশ

মন্ত্রিপরিষদ সচিব প্রেস ব্রিফিংয়ে বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কিভাবে আরও ইফেক্টিভ করা যায় এই মুহূর্তে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনস্ট্যান্টলি তো বাড়ানো সম্ভব হবে না। সে জন্য আলোচনা হয়েছে কতগুলো।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা নেই। এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে, সব সরকারি অফিসে কোথাও পর্দা টাঙানো থাকবে না। এগুলো তুলে লাইট যতসম্ভব কম লাগলে যতটুকু চলবে এবং এয়ারকুলারও যথাসম্ভব কম ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : বশেমুরবিপ্রবির লোক প্রশাসনের চেয়ারম্যান প্রণীতা দত্ত

এসব সিদ্ধান্তের কারণে দুটি সুবিধা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটা হলো বিদ্যুৎ সাশ্রয় হবে, আরেকটা হলো ট্রাফিক জ্যামটাও কমবে।

এসব সিদ্ধান্ত কি বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে- জানতে চাইলে তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয় তো হবেই। দেখা যাক, পরবর্তী অবস্থা উন্নতি না হওয়া পর্যন্ত চলুক। সাথে সাথে ট্রাফিক জ্যামটাও একটা ডিস্টিবিউট হয়ে যাবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ব্যাংক-কোম্পানির লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য কার্যক্রম শেষ করে বিকেল ৫টার মধ্যেই সবাইকে অফিস ত্যাগ করতে হবে।

আরও পড়ুন : বিমানবন্দরে ১১ রোহিঙ্গা আটক

অবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহেও সাপ্তাহিক ছুটি দুই দিন কার্যকর হচ্ছে। বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে।

তবে মেডিক্যাল কলেজগুলোতে দু’দিন সাপ্তাহিক ছুটির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা) মো: আহসান কবীর।

সোমবার (২২ আগস্ট) বিকেলে এ কথা জানান তিনি।

আরও পড়ুন : যুবককে পিটিয়ে হত্যায় দুই ভাইয়ের যাবজ্জীবন

শিক্ষা মন্ত্রণালয় শুরু থেকেই বলে আসছিল, যেহেতু করোনার কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল তাই এখনই আবার সাপ্তাহিক ছুটি বাড়ানোর বিষয়ে তারা আগ্রহী না।

তবে শেষ পর্যন্ত জ্বালানি সাশ্রয়ের কারণেই সরকারের উচ্চমহল থেকে সিদ্ধান্ত আসায় বাধ্য হয়েই শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দু’দিন করার বিষয়ে একমত হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা