সারাদেশ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

মাদারীপুর  প্রতিনিধি

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারীপুর পৌর শহরের জনজীবন। বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হলেও স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিতে মাদারীপুর শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। প্রতিদিনের চিরচেনা ব্যস্ততা নেই শহরের সড়কগুলোতে। বৃষ্টির কারণে ক্রেতা ও পথচারীর সংখ্যা কমে যাওয়ায় কাঁচা বাজারের ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির মধ্যে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন রিকশা ও অটোরিকশাচালকরা। কিন্তু যাত্রী কম থাকায় তাদের আয়ও অনেক কমে গেছে। বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না তারা। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এসব শ্রমজীবী মানুষ।

অন্যদিকে, মাদারীপুরের কাঁচা বাজারে ক্রেতা নেই,কাঁচা তরি-তরকারী পর্যাপ্ত না থাকায় বিভিন্ন বিভিন্ন বাজারে দুর্ভোগের চিত্র।

টানা বৃষ্টিতে মাদারীপুরের সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। একদিকে জীবিকার তাগিদ, অন্যদিকে বৈরী আবহাওয়া—এই দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিম্নআয়ের মানুষদের। হঠাৎ বৃষ্টিতে জনজীবনের এমন বিপর্যস্ত চিত্রে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। চায়ের দোকানে অলসতা কাটাচ্ছেন কেউ কেউ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা