সারাদেশ

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কাওসার তরফদার (২৮) ও মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী (৪৬)।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

কাওসার তরফদার মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের পালপুর গ্রামের মুকিত তরফদারের ছেলে।

অপরদিকে, মো. ওয়াদুদ আলী ওরফে মো. আজাদ আলী ১ নম্বর খলিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি সদর উপজেলার শেরপুর এলাকার ব্রাহ্মণগ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা রাজনৈতিক মামলার আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী...

বড়লেখায় ২০ নারী-পুরুষকে পুশইনে বিএসএফের চেষ্টা রুখলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা