সারাদেশ

বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ 

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার আঁড়িয়াল খাঁ নদীতে মঙ্গলবার বিকেলে উপজেলা মৎস্য বিভাগ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে।

আরও পড়ুন : পিকে হালদারের দুই নারী সহযোগী আটক

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মানুষের প্রাণিজ আমিষের নিরাপত্তার লক্ষ্যে মৎস্য সম্পদ রক্ষা তথা জীববৈচিত্র্য সংরক্ষণে আঁড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩০০টি অবৈধ চায়না দুয়ারী ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, সিনিয়র সহকারী পরিচালক মো: আনিসুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাইনউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সহ অন্যরা।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় অভিযানটি মাদারীপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন করেন।

আরও পড়ুন : পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ায় ভারতে বরখাস্ত ৩

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা